তার্কিশ ‘কেইয়িফ’ শব্দটা থেকেই এর নাম হয়ে গেছে কেফির। কেইয়িফ শব্দের অর্থ গুড ফিলিং। বুঝতেই পারছেন, কেফির আপনাকে সার্বিকভাবেই ভালো রাখবে। কেফির নিশ্চিত করে শারীরিক সুস্থতা, মানসিক উদ্যম ও উতফুল্লতা। শীতপ্রধান সোভিয়েত বেল্টে জন্ম নিলেও ক্যাফির যত্নে ও ভালোবাসায় ব্যপকতা পেয়েছে ইউরোপ ও আমেরিকায়। অধুনা ঘরে ঘরে ছড়িয়ে পরেছে মিডিলিস্টেও, ওখানে ওরা এটাকে বলে খিফায়ের।
কেফির মানেই কালচার্ড ডেইরি মিল্ক, অর্থাৎ এটা ফার্মেন্টেড দুধ। কেফিরের উপকারিতা সম্পর্কে ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখলেই রীতিমত প্রেমে পড়ে যাবেন আপনি। কারণ গাটের সুস্থতা রক্ষায় এর চেয়ে উপকারী খাদ্য এ বশ্বচরাচরেই আর হয় না। ক্যাফির কোনো ওষুধ নয়, এটা অতি মজার ও অতিউচ্চ মাত্রায় প্রোবায়োটিক খাদ্য। আর তাই এটা খেতে বিশেষ কোনো নিয়ম মানতে হয় না, এটা পেটে গেলেই আত্মনিয়োগ করে দেয় এর কাজে। ক্যাফির ভিটামিনে ভরপুর। সকালে এক গ্লাস কেফির ড্রিংক খেলেন মানেই শরীরে পৌঁছে গেল Vitamin A, D, B1, B2, B6, B12, C, D, H Biotin, K, ক্যালসিয়াম, এসেনশিয়াল মিনারেলস ও অ্যামাইনো এসিড। অনেক পুরনো ও অনেক ধরণের পেটের দুর্বলতা, যেসব সমস্যায় ওষুধ ব্যর্থ হয়েছে বারংবার, কেফির সেখানেও দেখিয়ে দিয়েছে জাদুকরী সাফল্য। ব্লাড সুগার, প্রেসার ও ওজন নিয়ন্ত্রনে মজাদার এ ক্যাফির কাজ করে অনন্য অসাধারণ।
কেফির ঘনত্বে দইয়ের চেয়ে একটু হালকা হয়, দেখতে কিছুটা বিজোলি হয়, হালকা টক টক হয়, খেতে হয় যথেষ্টই সুস্বাদু। টক দই যে উদ্দেশ্যে নিয়ে খাওয়া হয় – সে কাজটাই সফলতার সাথে সমাধা করে দেয় কেফির। কারণ কেফির টক দই অপেক্ষা ৩৬ গুণ বেশি প্রোবায়টিক বহন করে, আর সেটাও হয় সর্বোচ্চ মানের ল্যাকটোব্যাসিলা কিফিরি।
ক্যাফির ড্রিঙ্কস যেমন উপকারী তেমনি স্বাদে অনন্য। গ্লাসে তিনের একাংশ কেফির নিন, বাকিটা পূর্ণ করুন পানি দিয়ে। সাথে নিন একটু লেবু, একটু মিষ্টি (হোক জিরো ক্যাল), একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ। এবার নেড়ে দিলেই অনন্য স্বাদের কেফির ড্রিংকস। রাতে ও সকালে খালি পেটে কেফির ড্রিংকস শরীরের ইকো সিস্টেম জাগ্রত করে, ফলে শুভ শক্তির উন্মেষ ঘটায় চলায় বলায় ও সার্বিক আচরণে। কয়েকটা দিন ক্যাফির খেয়ে আপনিও হয়ত বলবেন, something amazing, really more than excellent.
Kefir তৈরিতে আমরা খাঁটি গরুর র’দুধ ব্যবহার করছি, কালচার করতে ব্যবহার করছি আমেরিকার তৈরী স্টার্টার কালচার। প্রতিদিন তৈরি হচ্ছে, ফ্রেশ ক্যাফির পৌঁছে দেয়া হচ্ছে হোম ডেলিভারী করে। ক্যাফির সংরক্ষন বেশ সহজ, নরমাল ফ্রিজে চার ডিগ্রী তাপমাত্রায় রেখে দিলেই ভালো থাকে এক মাস।
সবজি, বাদাম ও বীজ ভিত্তিক বিশ্বখ্যাত বহুলোওকারী খাদপণ্য তৈরি করছি আমরা। অত্র ওয়েবসাইটে সকল প্রোড়াক্টের বর্ণনাসহ বিস্তারিতভাবে দেখা যাবে।
অনেক ধন্যবাদ সম্মানিত কাষ্টমার।
