Proto Ruti 1 kg

৳ 360.00

এটা প্রোটো রুটি। এটা হাই প্রোটিন লৌ কার্ব প্রোটো রুটি। দুটো মাত্র রুটি খাচ্ছেন মানেই শরীর পেয়ে যাচ্ছে দিনের প্রয়োজনীয় পুষ্টির অধিকাংশ, ফলে আপনি থাকছেন সবল, কর্মক্ষম, প্রানবন্ত। প্রোটো রুটির প্রতিটি উপকরণ সেভাবেই সন্নিবেশিত হয়েছে। এতে থাকছে সয়াবিন সীডস, আলমন্ড, আখরোট, সাদা তিল, মাশকলাই, কিনোয়া, পালং শাক, হেলেন্চা শাক, স্পিরুলিনা, ক্যানোলা অয়েল ও হিমালয় পিংক সল্ট, সাথে হৌল হুইট ফাইবারফুল লাল আটা। ফলে ডায়েটারি ফাইবারে ভরপুর প্রোটো রুটি সহজেই হজম হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, তাই ডায়েটী ডায়াবেটিস ও সচেতন মানুষের মন করেছে জয়।

প্রতি কেজিতে ১২-১৪ টা রুটি হয়। এ রুটি হালকাভাবে শেকে দেয়া হয়, এটা এখনি খাবার উপযোগী রেডি রুটি, তবে ফ্রিজে রাখার পর আবার একটু শেকে নিলেই যথার্থ হয়।

প্রোটো রুটি ডিপ ফ্রিজে ৪৫ দিন ভালো থাকবে। খাবার আগে সামান্য পানি ছিটিয়ে ঢাকনি‌ দিয়ে ঢেকে হালকা আঁচে শেকে নিতে হবে কিছুক্ষণ। হামাস, কেফির ড্রিংক, কিমচি, মাখন, ডাল বা সবজি সহযোগে প্রোটো রুটি খেতে অসাধারণ।

রুটি আমরা নিয়মিত খাই, রুটিতেই যদি পুষ্টি পাই, তাহলে তো আর চিন্তাই নাই

Category: Tag:
Shipping & Delivery