Sauerkraut 500g

৳ 450.00

Category: Tags: ,
Description

Sauerkraut 500g
সাওরক্রাট, এটা অতি সাধারণে বিস্ময়কর অসাধারণ। বহুপদী শারীরিক অসুস্থতায় ও দুর্বলতায় বিশ্বস্ত প্রতিকার এই সাওরক্রাট। শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিকভাবেও চাঙ্গা করে দেয় এ ভেষজ পথ্য। সাধারণ ক্যাবেজ মানব জীবনে কতটা যে দুর্দান্ত আশীর্বাদ হতে পারে, সাওরক্রাট তার উপযুক্ত দৃষ্টান্ত।

সাওরক্রাটের উদ্ভাবন ঘটেছিল প্রায় আড়াই হাজার বছর আগে, চায়নায়, গ্রেটওয়াল তৈরির সময়। বিরুপ আবহাওয়া, অক্লান্ত পরিশ্রম, জ্বরা ব্যাধি, নাজুক মৃত্যুন্মুখ করে দিয়েছিল হাজারো শ্রমিক। কাঁপুনি, খিঁচুনি, রক্তচাপ, প্রদাহ ও কালোজ্বর, এসব অসুস্থতার সাথে প্রচন্ড শারীরিক দুর্বলতা দেখা দিল তাদের। ঝিমিয়ে গেল গ্রেট ওয়াল তৈরীর কাজ। তৎকালীন চায়নিজ শাশক গোষ্ঠি – ভয়ঙ্কর। কাজ থেমে যাবে, এ কথা ভাবাই যায় না। দেশসেরা হেকিমগন অবিলম্বে একত্রিত হতে বাধ্য হন। সবাই আদাজল খেয়ে লেগে পড়েন গবেষণায়। একটানা দুই বছরের নিরলস প্রচেষ্টা, এরপর সফল হন। আবিষ্কার হয় এ সাওরক্রাওট। এটা সেবনে বিস্ময়কর ফল দেয়। সকল ধরণের অসুস্থতা ও দুর্বলতা কেটে যায়, শীঘ্রই শক্তপোক্ত হয়ে পূর্ণোদ্যমে কাজে ফিরে আসে শ্রমিকেরা।

পথ্যটির জন্ম চায়নাতে হলেও ‘সাওরক্রাট’ এটার জার্মান নাম। জন্মলগ্নে চায়নিজ নাম ছিল সুয়ানকাই। ঐতিহাসিক ঘটনাবলীর মধ্য দিয়ে জার্মানরা পথ্যটির রেসিপি নিয়ে নেয়, সাওরক্রাট নামে বিশ্বনন্দিত হয় তাদের কারণেই। সাওর মানে টক আর ক্রাট মানে ভেষজ। সাওরক্রাট খেতে টক টক, রসালো। রসের প্রতিটি ফোটা বহুমুখী উপকারী মহৌষধী গুণাবলীতে পরিপুর্ণ।

সাওরক্রাট তৈরি হয় বাধাকপি দিয়ে। মসলার ব্যবহার বলে বিশেষ কিছু নেই। তৈরির কারিশমাটাই আসল কথা। সরিষা, বীটস, কাঁচা হলুদ, ক্যাপসিকাম, সবুজ পিয়াজ পাতা, আদা, রসুন ও খনিজ লবন, এগুলোই প্রধান উপকরণ। ফার্মেন্টেশনের পর এটাই বিশ্বখ্যাত প্রথম শ্রেণীর প্রোবায়োটিক খাদ্য।

ফার্মেন্টেশনে ক্যাবেজে তৈরী হয় উপকারী ব্যাকটেরিয়া ল্যাকটোবাসিল, ন্যাচারাল ভিনেগার, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্টস ও মিনারেলস। এতে থাকে পর্যাপ্ত পরিমানে ডায়েটারি ফাইবার ও মাল্টি-নিউট্রিয়েন্টস, থাকে ভিটামিন সি, বি, ডি, কে। জার্মানরা মনে করে এটা ফ্যাট কাটার, তাই তো পেট ভরে বিয়ার খেয়েও স্বাভাবিক থাকতে পারে ওরা। ফিনল্যান্ড এটাকে বলে ভেগান পাওয়ার হাউস। সাওরক্রাট পরিপাকতন্ত্রের শক্তি বর্ধনে প্রকৃতির অনন্ত আশীর্বাদ।

ভগ্নস্বাস্থ্য পুনর্গঠনে সাওরক্রাটের সক্ষমতা নিয়ে পশ্চিমে অনেক গল্প প্রচলিত আছে। কিং কলেজ অব লন্ডন এর নাম দিয়েছে ন্যাচারাল লাভফুড। গ্রীক দার্শনিক হিপোক্র্যাট ২৪০০ বছর আগে এটাকে ‘অদ্ভুত নিরাময়ী খাদ্য’ বলেছেন। ন্যাচারপ্যাথির জনক রোমান দার্শনিক সেবাস্তিয়ান নীয়েপ তার লেখায় বলেছেন, স্বাস্থ্য রক্ষায় সাওরক্রাটের অবস্থান রয়েছে অনন্য উচ্চতায়। সাওরক্রাট শক্তির যোগান দিয়ে বিস্মিত করেছিল নেপোলিয়ন বোনাপার্টের দুর্ধর্ষ সৈনিকদের। ক্যাপ্টেন কুক প্রতিবার সমুদ্র ভ্রমণে সঙ্গে করে নিতেন সাওরক্রাট। সত্যিটা এই যে, দূরপ্রাচ্যে ও পশ্চিমের সচেতন সমাজে সাওরক্রাট কেন্দ্রিক গল্পগুলোও ওই পথ্যটির মতই অসাধারণ। নিয়মিত সাওরক্রাট খান, দুর্বলতাকে বিদায় জানান।

সংরক্ষণ বেশ সহজ। সাতদিন ফ্রিজের বাইরের সাধারণ তাপমাত্রায় থাকতে পারে। টেম্পারেচার ৪ ডিগ্রীর কাছাকাছি সেট করা থাকলে নরমাল ফ্রিজেই সাওরক্রাট ভালো থাকে তিন মাস।

Additional information
Weight

250g

,

500g

,

1kg

Shipping & Delivery