Proto Ruti 1 kg

৳ 280.00

Category: Tag:
Description

প্রোটো রুটি। এটা হাই প্রোটিন লৌ কার্ব প্রোটো রুটি। এটা দুটো রঙের হবে। তাজা বিটরুট সমৃদ্ধ রুটি হবে লাল, আর সবুজ পালং শাক, ধনেপাতা, মরিঙ্গা করে দেবে সবুজ রুটি। এ রুটির অধিকাংশই সয়বীন বীজের চুরান। সাথে থাকছে সাদা তিল, কাচা হলুদ, মাশকলাই, ওটস, ফাইবারফুল লাল গম, ক্যানোলা অয়েল ও হিমালয় পিংক সল্ট। ফলে প্রতিটি রুটি হচ্ছে প্রোটিন, ডায়েটারী ফাইবার ও ভিটামিনে ভরপুর। দুটি মাত্র রুটি থেকেই শরীর পেয়ে যায় পর্যাপ্ত প্রোটিন ও এসেনশিয়াল ভিটামিন। একই কারণে প্রোটো রুটি সর্বাধিক জনপ্রিয় হয়েছে ডায়েটী, ডায়াবেটিস, সচেতন মানুষের নিকট। প্রকৃতির রঙে রঙিন প্লটো রুটি দারুন মজাদার হয়, বাচ্চাদের কাছেও সমভাবে সমাদৃত হয়।

১ কেজি প্যাক (১৪-১৫টি রুটি হয়)।

প্রোটো রুটি হালকা শেকা অবস্থায় থাকবে। ডীপ ফ্রীজে রাখা হলে ভালো থাকবে দুই মাস। খাবার আগে ভালোভাবে সেকে নিতে হবে। ফ্রিজ থেকে বের করে শক্ত অবস্থায় গরম তাওয়ায় দিন, কিছুটা পানি ছিটিয়ে দিন-রুটির উপর, ঢাকনা দিয়ে থেকে নিম্ন আঁচে শেকে নিন কিছুক্ষন। তাতেই রুটি নরম হবে, স্বাদের হবে। হামাসের সাথে প্রটো রুটি খেতে অপরুপ হয়। তবে রেগুলার ডাল-ভাজি, ডিমের পোজ, পিনাট বাটার, কেফির ড্রিংক, এসবের সাথেও দারুন হয়।

Shipping & Delivery