Mushroom Kimchi
Mushroom Kimchi Price range: ৳ 380.00 through ৳ 680.00
Back to products

Tofu 500 gm

৳ 350.00

Category: Tag:
Description

Tofu 500 gm

টোফু মানেই সয়া দুধের পণির।

আপনাকে সুস্থ সবল কর্মক্ষম প্রানচঞ্জল রাখতে শরীর অবশ্যই পর্যাপ্ত প্রোটিন চাইবে। টোফু আপনার শরীরে পর্যাপ্ত পরিমানে প্রোটিন পৌছে দেয়। সেটাও অত্যন্ত সহজপাচ্য প্লান্ট বেইজড প্রোটিন। গবেষণা বলছে, শরীরের ওজন যত কেজি, প্রোটিনের দরকার ঠিক তত গ্রাম। দেশের মানুষের যেমন খাদ্যাভ্যাস তা থেকে ১০-১৫ গ্রাম প্রোটিন দুস্প্রাপ্য। তাই তো জনগোষ্ঠীর বড় অংশই প্রোটিনের অভাবে জটীলতর সমস্যায় পতিত হয়। কিডনি জটীলতা, শারীরিক দুর্বলতা, অকাল বার্ধক্য, হাড়ের ক্ষয়, দৃষ্টিহীনতা, গায়ের প্রকপম্পন, এসবের জন্য প্রধানতঃ প্রোটিনের অভাব দায়ী। সামর্থ্যবান কিছু মানুষ প্রোটিন পাচ্ছেন, তবে অধিকাংশই এনিম্যাল সৌর্স থেকে। ওসব গুরুখাদ্য তৈরি করছে কোষ্ঠকাঠিন্য, ফ্যাট ও নানারুপ শারীরিক অশান্তি। তবে এই যে সয়া পণির, এটা শরীরে প্রোটিন ও মিনারেল পৌছে দিচ্ছে বুঝে উঠার আগেই। এটা এতটাই সহজপাচ্য। টোফু স্বাদের যোগান দিচ্ছে, খাবারে দিচ্ছে আভিজাত্য, পূরন করে দিচ্ছে অমূল্য ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন ও পর্যাপ্ত ডায়েটেরি ফাইবার এর ঘাটতি। টোফু শক্তির যোগান দেয় ছোটদের বাড়ন্তে, বড়দের কর্ম সক্ষমতায়, বৃদ্ধদের হাড়ের ক্ষয়রোধে, মায়েদের মাতৃত্বকালে। ভেগান ও ভেজিটেরিয়া্ন সুখাদ্য হিসাবে ডায়েটি ও ডায়াবেটিকের ভুবনে টোফুর অবদান এখন বিশ্বজুড়ে নন্দিত।

আমরা উৎকৃষ্ট মানের সয়বিন বীজ থেকে প্রথমে সয়া দুধ তৈরি করছি, এরপর সয়াদুধ থেকে তৈরি করছি টোফু। প্রতিদিন তৈরি করছি, ফ্রেশ টোফু হোম ডেলিভারি করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি প্রতিদিন। আমাদের তৈরি টোফু একটু বেশিই দ্রুতপাচ্য, এর কারণ আমরা এটাকে ন্যাচারাল রাখছি। এ কারণেই ব্যাপক চাহিদা সত্ত্বেও আমরা টোফু দোকানে দোকানে দিতে পারছি না, কারণ লংজেভিটি বাড়াতে ব্যবহার হচ্ছে না কোনোরুপ প্রিজার্ভেটিভ ক্যামিক্যাল।

টোফু কাঁচা খাওয়া যায়, সালাদের সাথে খায়, হালকা সোনালী বর্ণে ফ্রাই করে রেখে খাওয়া যায়। টোফুর স্যুপ স্বাদে ও উপকারে অনন্য হয়। টোফু ব্যবহারে নুডুলস ও রামেন হয় আকর্ষনীয় ও বৈচিত্রময়, টোফু অভিজাত খাবার বলে পরিচিত বিশ্বময়। টোফু সংরক্ষন খুবই সহজ, লবণ পানিতে ডুবিয়ে নরমাল ফ্রিজে রেখে দিলেই ভালো থাকে এক মাস। হালকা মাসালায় মেরিনেড করে সোনালী বর্নে ফ্রাই করে ডিপ ফ্রিজে রেখে দিলে ভালো থাকে তিন মাস।

Shipping & Delivery