Napa Cabbage Kimchi 500g

৳ 580.00

উপকরণঃ নাপা ক্যাবেজ, আদা, রসুন, গচুগারু, গচুজ্যাং, ক্যাপসিকাম, সবুজ পেয়াজ পাতা, তিলের সাদা অংশ, আতপ চালের কাই, হিমালয় পিংক সল্ট ও বিবিধ সিজনিং সস।

সারা বিশ্বেই এমন জনশ্রুতি আছে যে, নাপা ক্যাবেজের জন্মটাই হয়েছে কিমচি হবার জন্য। এর কারণ নাপা ক্যাবেজ থেকে কিমচি হচ্ছে মানেই সেটা পৌছে যাচ্ছে কিমচি জগতে সর্বোচ্চ জায়গায়, স্বাদ ও উপকারীতার কারণে কাষ্টমার সন্তষ্টির সর্বোচ্চতায়। নাপা ক্যাবেজ ফার্মেন্টেশনের পরেও নিজস্ব টেম্পার ধরে রাখে, তাই কিমচি থেতিয়ে যায় না, চিবানোর সময় ঝাল-টক স্বাদের সাথে মচমচে শব্দটা উৎসবের বাজনা বাজায় অনুভব জুড়েই।

কিমচি আপনার দৃষ্টিতে নতুন হতে পারে, তবে শরীরের নিকট চিরন্তন পরিচিত একটি খাদ্য। কারণ এতে আছে ল্যাকটোবাসিলাস, লিওকনস্টক, ওয়েসেলার মত অতি প্রয়োজনীয় প্রোবায়োটিকস। পেটের খাদ্য পরিপাক করে সুস্থতা নিশ্চিত করার জন্য শরী্র ওগুলো চাইবেই। এ ছাড়াও অব্যাহতভাবে আরো চাইবে ভিটামিন এ বি সি কে, মিনারেলস ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম, সেলেনিয়াম, এন্টিওক্সিডেন্টস, ফাইবার ও বিবিধ বায়োএকটিভ কম্পাউন্ডস। একযোগে সবগুলোর পর্যাপ্ত উপস্থিতি থাকে নাপা ক্যাবেজ কিমচিতে।

কিমচি তৈরিতে রান্নার দরকার হয় না, এতে কনোরুপ তেলের ব্যবহারও থাকে না, এতে ন্যাচারালী তৈরি হয় এনজাইম ও ভিনেগার, এন্টি-অক্সিডেন্টস। এর ফলে কিমচি মানেই লৌ-ক্যালরী, কিমচি মানেই বিশ্বমানের হজমী। জাপান কোরিয়া তো বটেই, সমগ্র বিশ্বের সচেতন মানুষের খাদ্য তালিকায় কিমচি তাই নিয়মিত থাকছেই। কিমচি মানেই ফার্মেন্টেড ও প্রোবায়টিক সবজি। এটা এখনি খাবার জন্য প্রস্তুত কাচা সবজির বিকল্প। কিমচি আইবিএস সহনীয়,তাই সর্বস্তরে সবজীর ঘাটতি মেটায়, ছোট-বড় প্রায় সবাই খেতে পারছেন নির্বিঘ্নে।

সংবিধিবদ্ধ বিধিনিষেধের কারণে আমরা ফার্মেন্টেশনে অনেক সময় নেই না, বরং সদ্য তৈরি একেবারে তাজা কিমচি পৌছে দেই। আপনি কিমচি জার হাতে পেয়ে প্রথম চারটা দিন ওটা ফ্রিজের বাইরে নরমাল পরিবেশেই রেখে দিন, আর চামচ দিয়ে নেড়ে দিন প্রতিদিন একবার। এতে ফার্মেন্টেশন ডীপার হবে, যথার্থ হবে, গ্যাসটাও বেরিয়ে যাবে, তবে অনেক বেশি বেড়ে যাবে স্বাদের সাথে বহুবিদ উপকারিতা। এরপর থেকে নরমাল ফ্রিজে রেখে দিলেই কিমচি ভালো থাকবে তিন মাস। আপনি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলেই কিমচি সম্পর্কে অনেক জানতে পারবেন, সাথে এটাও বুঝে যাবেন যে, কাচ্চি – কালাভুনা মাঝে সাঝে যদিবা খেতেই হয়, তখন কিমচি ঘরে থাকলে আপনি অনেকটাই নির্ভয়।

Description

Napa Cabbage Kimchi 500g

সারা বিশ্বেই এমন জনশ্রুতি আছে যে, নাপা ক্যাবেজের জন্মটাই হয়েছে কিমচি হবার জন্য। এর কারণ নাপা ক্যাবেজ থেকে কিমচি হচ্ছে মানেই সেটা পৌছে যাচ্ছে কিমচি জগতে সর্বোচ্চ জায়গায়, স্বাদ ও উপকারীতার কারণে কাষ্টমার সন্তষ্টির সর্বোচ্চতায়। নাপা ক্যাবেজ ফার্মেন্টেশনের পরেও নিজস্ব টেম্পার ধরে রাখে, তাই কিমচি থেতিয়ে যায় না, চিবানোর সময় ঝাল-টক স্বাদের সাথে মচমচে শব্দটা উৎসবের বাজনা বাজায় অনুভব জুড়েই।

কিমচি আপনার দৃষ্টিতে নতুন হতে পারে, তবে শরীরের নিকট চিরন্তন পরিচিত একটি খাদ্য। ডাইজেষ্টিভ হেলথ, হার্ট হেলথ, ওয়েট ম্যানেজমেন্ট, ইমিউন সাপোর্ট, হাড়ের ক্ষয়রোধ, ডায়াবেটিস, আইবিএস ও উচ্চর ক্তচাপ, এমন প্রতিটি জায়গায় নাপা ক্যাবেজ কিমচির ভুমিকা বিস্ময়করভাবে শক্তিমান। সবজিটা ফার্মেন্টেড হয়ে কিমচি হবার পর মানব সুস্থতা রক্ষায় এর সক্ষমতা বেড়ে যায় বহুগুন। কিমচি অত্যন্ত রুচি বর্ধক, যারাই খেতে পারছেন না, কিমচি সহযোগী হলে প্রা সবকিছুই অনেক মজা করে খেতে পারবেন। ফার্মেন্টেড হবার পর এতে যুক্ত হচ্ছে গাটের স্বাস্থ্য রক্ষায় অমূল্য লাইভ প্রোবায়োটিকস ল্যাক্টোবাসিলাস, এন্টি অক্সিডেন্টস, ন্যাচারাল ভিনেগার, ন্যাচারাল এনজাইম, ভিটামিন এ, ডি, কে, বি৬, ফোলেট, ও ক্যালসিয়াম। ফলে একটু কিমচি খাচ্ছেন মানেই আপনি অমূল্য কিছুই খাচ্ছেন, শরীরটাকে দিয়েছেন সক্ষম থাকতে যেটা শরীর চায়। এক’শ গ্রাম নাপা ক্যাবেজ কিমচি ক্যালরী মাত্র ১৬, তারপরও ওটা কাজ করে পরিশোধনে ও এন্টি-ফ্যাট হিসাবে। ফলে যারাই ওজন কমিয়ে হালকা পাতলা প্রাণবন্ত ও কর্মক্ষম থাকতে চান, সবাই নাপা ক্যাবেজ কিমচিতে নির্ভরতা পান।

কিমচি তৈরিতে রান্নার দরকার হয় না, এতে কনোরুপ তেলের ব্যবহারও থাকে না, এতে ন্যাচারালী তৈরি হয় এনজাইম ও ভিনেগার, এন্টি-অক্সিডেন্টস। এর ফলে কিমচি মানেই লৌ-ক্যালরী, কিমচি মানেই বিশ্বমানের হজমী। জাপান কোরিয়া তো বটেই, সমগ্র বিশ্বের সচেতন মানুষের খাদ্য তালিকায় কিমচি তাই নিয়মিত থাকছেই। কিমচি মানেই ফার্মেন্টেড ও প্রোবায়টিক সবজি। এটা এখনি খাবার জন্য প্রস্তুত। কিমচি খাচ্ছেন মানেই কাচা সবজির গুনাগুন পুরোটাই পাচ্ছেন। কিমচি আইবিএস এ উপকারী। কিমচি সর্বস্তরে সবজীর ঘাটতি মেটায়, ছোট-বড় প্রায় সবাই খেতে পারছেন নির্বিঘ্নে নির্দ্বিধায়।

কিমচি দেখতে টকটকে লাল, এর কারণ এতে ব্যবহৃত গোচুগারু, খুবই হালকা ঝাল তবে মজাদার ও উপকারী। কিমচি তৈরিতে রান্নার দরকার হয় না, এতে তেলের ব্যবহারও নেই। প্রধান উপকরণ নাপা ক্যাবেজ, সবুজ পেয়াজ পাতা, সয়া পেষ্ট, গচুগারু, সয়াসস, সাদা তিল, আদা-রসুন, পিংক সল্ট, আরো কিছু সিজনিং সস।

সংবিধিবদ্ধ বিধিনিষেধের কারণে আমরা ফার্মেন্টেশনে অনেক সময় নেই না, বরং সদ্য তৈরি একেবারে তাজা কিমচি পৌছে দেই। আপনি কিমচি জার হাতে পেয়ে প্রথম চারটা দিন ওটা ফ্রিজের বাইরে নরমাল পরিবেশেই রেখে দিন, আর চামচ দিয়ে নেড়ে দিন প্রতিদিন একবার। এতেই ফার্মেন্টেশন যথার্থ হবে, গ্যাসটাও বেরিয়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে স্বাদের সাথে বহুমূখী উপকারিতা। এরপর থেকে নরমাল ফ্রিজে রেখে দিলেই কিমচি ভালো থাকবে তিন মাস। আপনি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলেই কিমচি সম্পর্কে অনেক অনেক জানতে পারবেন, সাথে এটাও বুঝে যাবেন যে, কাচ্চি – কালাভুনা মাঝে সাঝে যদি কমবেশি খেতেই হয়,  কিমচি ঘরে থাকলে পরে থাকছেন নির্ভয়। কিমচি মানেই ঝাল-টক ও মজার স্বাদ, কিমচি শরীরে পৌছে দেয় সবজির আশির্বাদ।

Shipping & Delivery